← Back to all stories
USA F1 student visa Visa Success 2025
Seikh Mustakim Hasan
Duolingo English Test
March 30, 2026
(5/5)
শুরুটা হয়েছিল ডুয়োলিঙ্গো ভর্তি দিয়ে… আজ সে উড়াল দিচ্ছে আমেরিকার পথে ✈️🇺🇸
শেখ মোস্তাকিম হাসান—আমাদের প্রিয় একজন শিক্ষার্থী, যার সাফল্যের গল্প আজ আমাদের সবার অনুপ্রেরণার উৎস।
প্রথমবার যখন তিনি আমাদের ইন্সটিটিউটে ভর্তি হন, তখন থেকেই আমাদের মেন্টরদের কাছ থেকে পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিতে থাকেন। প্রথমবার ডুয়োলিঙ্গো পরীক্ষায় বসে দুর্ভাগ্যবশত ফলাফল আসে invalid। কিন্তু হাল ছাড়েননি তিনি। দ্বিতীয়বার আমাদের মেন্টরদের দেখানো প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করে পরীক্ষায় বসেন এবং মহান আল্লাহর অসীম রহমতে 125 স্কোর করে সাফল্যের সাথে পাস করেন।
এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ধাপ—ভিসা প্রসেসিং। আমাদের sister concern Ideal Consultancy & Travel তার সমস্ত প্রয়োজন মাথায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথম ইন্টারভিউয়ের তারিখ ছিল 1 জুন 2025। কিন্তু ডুয়োলিঙ্গোর মতোই প্রথমবার ভিসা সাক্ষাৎকারে তিনি refused হন।
এই ব্যর্থতায় তিনি কিছুটা হতাশ হয়ে পড়লেও Ideal Consultancy & Travel তাকে কখনো একা হতে দেয়নি। ভুলগুলো চিহ্নিত করে নতুন করে প্রস্তুতি শুরু হয়। ঠিক তখনই আসে আরেকটি ধাক্কা—যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী F-1/F-2 শিক্ষার্থীদের ইন্টারভিউ তারিখ দেওয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। দিন যেতে থাকে, আর মনোবল ধরে রাখা কঠিন হয়ে ওঠে। তবুও আমরা তাকে প্রস্তুতিতে ধরে রাখি, আশার আলো জ্বালিয়ে রাখি।
অবশেষে সেই দিন আসে—বাংলাদেশে নতুন করে ইন্টারভিউ তারিখ খোলা হয়। মহান আল্লাহর রহমতে, ব্যস্ততার মাঝেও মোস্তাকিম ভাই 10 জুলাই 2025 তারিখে আবারও সাক্ষাৎকারের সুযোগ পান। দ্বিতীয়বার ইন্টারভিউ ভালো হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এবার তিনি 221(g) স্লিপ পান।
তবুও তিনি জানতেন—পাশেই আছে Ideal Consultancy & Travel। আমরা নিরলসভাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের সব আনুষ্ঠানিকতা ও চাহিদা পূরণ করতে থাকি। এবং অবশেষে, মহান আল্লাহর অসীম রহমতে, 24 জুলাই 2025 তারিখে শেখ মোস্তাকিম হাসান ভাই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ভিসা পান।
আগামীকাল সকাল 10:55-এ তিনি উড়াল দেবেন আমেরিকার পথে—নতুন স্বপ্ন, নতুন যাত্রা, আর অসীম সম্ভাবনার দিকে।
আমাদের পক্ষ থেকে তার জন্য রইল অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা—
"তোমার পথ হোক আলোর, তোমার স্বপ্ন হোক পূর্ণ, আর সাফল্যের দরজা সবসময় খোলা থাকুক তোমার জন্য।"
Start Your Journey Today!
Dreaming of studying abroad? Let us help you achieve your goals just like Seikh Mustakim Hasan.
Free Consultation →

← Back

Dreaming of studying abroad? Let us help you achieve your goals.
Free Consultation →